পুঞ্চা: গোপন সূত্রে খবর পেয়ে পুঞ্চা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আফগারি দপ্তরের
গোপন সূত্রে খবর পেয়ে পুঞ্চা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আফগারি দপ্তরের। বৃহস্পতিবার আনুমানিক রাত্রি ১০ নাগাদ আফগারি দপ্তর সূত্রে জানা যায় পুঞ্চা থানা এলাকার কালাপাথর,বীরডাঙ,লাখরা এলাকায় অভিযান চালানো হয়।। এদিন অভিযান চালিয়ে ২২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ,১৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।এছাড়া মদ তৈরির জন্য ২ টি ড্রাম এবং ৪ টি অ্যালুমিনিয়াম হাঁড়ি বাজেয়াপ্ত করা হয়।