২০১৯ সালে পাইকপাড়াতে এক যুবককে খুনের ঘটনায় তিনজন মহিলা সহ একজন পুরুষকে দোষী সাব্যস্ত করে বীরভূম জেলা আদালত। সেই চার জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হল শনিবার দিন জেলা আদালতের পক্ষ থেকে। সেই বিষয়ে সমস্তটাই জানিয়েছেন বীরভূম জেলা আদালতের সরকারি আইনজীবী।