পুরুলিয়া ২: আন্তর্জাতিক সংগ্রহালয় দিবসে এবার মুদ্রা নিয়ে বিশেষ প্রদর্শনী করা হল পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে
আন্তর্জাতিক সংগ্রহালয় দিবসে এবার মুদ্রা নিয়ে বিশেষ প্রদর্শনী করা হল পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে। প্রতি বছরই ১৮ই মে পালিত হয় আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস। পুরুলিয়া শহরে জেলা বিজ্ঞান কেন্দ্রে মুদ্রা বা কয়েন নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ প্রদর্শনী। এর নাম দেওয়া হয়েছে, "ইকোস অফ টাইম"। এই প্রদর্শনী তে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার বিশিষ্ট মুদ্রা সংগ্রাহক পবন আগারওয়াল। বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছ টা পর্যন্ত এই প্রদর্শনী হয়।