রায়গঞ্জ: রায়গঞ্জে গভীর রাতে পুলিশের জালে যুবক, আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার মিলনপাড়ায়
গোপন সূত্রের খবরের ভিত্তিতে রায়গঞ্জের মিলনপাড়া লোহা কালিবাড়ি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজসহ শুভাশীষ দাস নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।