রায়গঞ্জ: পার্থেনিয়ামের বিরুদ্ধে লড়াই, বোগ্রামে সাফাই অভিযানে আত্মীয় স্বেচ্ছাসেবী সংগঠন
পার্থেনিয়াম নির্মূল ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে রায়গঞ্জের বোগ্রামে রবিবার সাফাই অভিযান চালায় আত্মীয় স্বেচ্ছাসেবী সংগঠন। ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বোগ্রাম স্বাস্থ্যকেন্দ্রের সামনে প্রায় ২৫০ মিটার দীর্ঘ রাস্তার ডিভাইডারে জন্মানো পার্থেনিয়াম গাছ কেটে পরিষ্কার করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা, পার্থেনিয়াম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই কর্মসুচী।