দোকানের আরালে মদ বিক্রির অভিযোগ। কিসমত সিমলা এলাকার মদ বিক্রেতাকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম তুষার চন্দ্র বসাক। বুধবার রাতে হেমতাবাদ থেকে মদ সহ গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। বৃহস্পতিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়।