ঝালদা ২: ভোট প্রাপ্তির পর্যালোচনা নিয়ে কোটশিলা পার্টি অফিসে কর্মীদের সঙ্গে বৈঠকে মিলিত হলেন জয়পুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী
গতকালকে সম্পন্ন হয়েছে পুরুলিয়ার জয়পুর বিধানসভার ভোট গ্রহণ পর্ব । দলের তরফে কত সংখ্যক ভোট প্রাপ্তি হতে পারে সে সম্পর্কে আজ বিকালে কোটশিলা কংগ্রেস পার্টি অফিসে দলীয় কর্মীদের নিয়ে প্রাথমিকভাবে একটি পর্যালোচনা বৈঠক করলেন জয়পুর বিধানসভার দলীয় প্রার্থী ফনি ভূষণ কুমার ।