কেশপুর: আনন্দপুরে কয়েক ঘণ্টায় মোটর বাইক উদ্ধার, 2 চোর গ্রেপ্তার
রবিবার আনন্দপুরের এক বাসিন্দার মোটর বাইক চুরি হয়। দ্রুত তদন্তে লাগিয়ে আনন্দপুর থানার পুলিশ কয়েক ঘণ্টার মধ্যে বাইক উদ্ধার করে রাজা সিং ও জাহির খা-কে গ্রেপ্তার করেছে। ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হয়েছে। পুলিশ পুজোর সময় চুরি রোধের বিষয়ে সক্রিয়।