পুঞ্চা: পুনুড়া মোড়ে কাছে বাইক দূর্ঘটনায় আহত এক ব্যাক্তি
Puncha, Purulia | Apr 25, 2026 নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত এক ব্যাক্তি।শনিবার আনুমানিক বেলা ১০ টা নাগাদ দুর্ঘটনাটি হয় কেন্দা থানার অন্তর্ভুক্ত পানিপাথর অঞ্চলের পুনুড়া মোড়ের কাছে। জানা যায় একটি চলন্ত বাইকের সামনে একটি ছাগল এসে পড়লে এই দূর্ঘটনা ঘটে। পরবর্তীকালে আহত ওই বাইক আরোহীকে উদ্ধার করে নিকটবর্তী চাকোলতোড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।