রায়গঞ্জ: বিলাসপুরে মর্মান্তিক দুর্ঘটনা: মাছের গাড়ির সঙ্গে সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু
মাছের গাড়ি ও টোটোর সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে করনদিঘির বিলাসপুর এলাকায়। মৃতার নাম চুড়ামনি দেবী (৬২), বাড়ি বিহারের করনপুরে। পরিবারের দাবি, সোমবার বিকেলে টোটোযোগে বিলাসপুর হাটে আসার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মঙ্গলবার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘি থানার পুলিশ।