রঘুনাথপুর ১: রঘুনাথপুরে BJP প্রার্থী মামনি বাউরির মেগা প্রচারে মহাগুরু মিঠুন চক্রবর্তীর রোড শোতে উপচে পড়ল ভিড়
পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভায় মেগা প্রচার বিজেপির।পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর শহরে বিজেপি প্রার্থী মামনি বাউরির সমর্থনে রোড শো'তে সামিল মহাগুরু মিঠুন চক্রবর্তী। হুড খোলা গাড়িতে চড়ে বিজেপি প্রার্থী মামনি বাউরিকে সঙ্গে নিয়ে রঘুনাথপুর শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে শুরু করে ক্ষুদিরাম চকে গিয়ে রোড শো শেষ করেন মিঠুন চক্রবর্তী। চড়া রোদকে উপেক্ষা করেই বুধবার দুপুর শুরু হয় রোড শো। রঘুনাথপুর শহরের রোড শোতে উপচে পড়ল ভিড়।