ইটাহার: ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে মেয়েদের আত্মসুরক্ষার স্বার্থে ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন ABVP-র
যেকোনো প্রতিকূল পরিস্থিতে মেয়েদের আত্মসুরক্ষায় পারদর্শী করার উদ্দ্যেশ্যে এবার এগিয়ে আসলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শনিবার এবিভিপির ৭৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিশন সাহসী কর্মসুচি আয়োজন করা হলো ইটাহারে। এদিন এবিভিপির ইটাহার নগর ইউনিটের উদ্যোগে এবং ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় স্কুল প্রাঙ্গনে এই কর্মসূচির আয়োজন করা হয়। ভারত মাতার ছবিতে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচির সূচনা করেন এবিভিপি সমর্থকরা।