ইটাহার: হাত বদলের আগেই বিশেষ অভিযানে বিধিবাড়ি থেকে ৩০৫ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার শিলিগুড়ির যুবক, তদন্তে ইটাহার থানার পুলিশ
প্রায় ৪ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার শিলিগুড়ি এক যুবক। ধৃত যুবকের নাম দুলাল রায়(৩৮)। বৃহস্পতিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে বিচারক ধৃতের ৭ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার বিকেলে আইসি গৌতম চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ইটাহারের বিধিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক হাতবদলের আগেই ওই যুবকে পাকড়াও করে। জানা যায়, কালিয়াচক থেকে নিষিদ্ধ মাদক কিনে ইটাহারের বিধিবাড়ি এলাকায় বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল।