মেছোভেড়ি সংক্রান্ত বিবাদের জেরে বাবা ও ছেলেকে মারধরের অভিযোগ প্রতিবেশী চারজনের বিরুদ্ধে। ঘটনাটি হাড়োয়া থানার অন্তর্গত মোহনপুর এলাকায়।শনিবার রাত আটটা নাগাদ হাড়োয়া থানায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নালিশ করেন আক্রান্ত দুজন। আক্রান্ত বাবা ও ছেলের অভিযোগ,মেছোভেড়ি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশীরা তাদেরকে এলোপাতাড়ি মারধর করে, তাদের চিকিৎসা করানো হয় হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে।