রাজ্যজুড়ে শুরু হয়েছে SIR সংশোধনী পর্ব,সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর BDO অফিস প্রাঙ্গনে SIR সংশোধন করার লক্ষ্যে জড়ো হয়েছেন বহু মানুষ। এই দিন সাধারণ মানুষের সঙ্গে SIR সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন সহ SIR সংশোধন খতিয়ে দেখলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা। এই দিন শিউলি সাহা জানিয়েছেন আগামী দিনেও এই ধরনের কর্মসূচি নেওয়া হবে।