নয়াগ্রাম: রহস্যজনক বিষপান, সংকটজনক অবস্থায় নয়াগ্রামের বাসিন্দা, চিকিৎসাধীন নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে
বিষ খেয়ে আশঙ্কাজনক অবস্থায় এক ব্যক্তিকে রবিবার সন্ধ্যায় নয়াগ্রাম থানা এলাকার বাগডুবা গ্রাম থেকে উদ্ধার করা হয়।তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ওই ব্যক্তির নাম লেদেশ হাঁসদা। বয়স ৪০ বছর।তাঁর বাড়ি নয়াগ্রাম থানা এলাকাতেই।বর্তমানে তিনি নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তবে কী কারণে তিনি বিষ খেয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।