১৪ ই নভেম্বর শিশু দিবস। সেই উপলক্ষে শুক্রবার উৎসবের আবহ দেখা গেল নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। শুক্রবার দুপুর থেকেই হাসপাতালের শিশু বিভাগ রঙিন বেলুনে সাজানো হয়। ওয়ার্ডে ভর্তি ছোট্ট রোগীদের হাতে তুলে দেওয়া হয় উপহার ও চকলেট। শিশুদের পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সচেতনতা নিয়েও আলোচনা করেন চিকিৎসকরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার ডক্টর দেবাশীষ মাহাতো, শিশু বিভাগের চিকিৎসক ডক্টর রবিন্দ্রনাথ দাস, ডক্টর সুমন বিশ্বাস সহ অন্যান্যরা।