সিউড়ি থেকে বক্কেশ্বর এর উপর দিয়ে জামতারা যাওয়ার জন্য একটি নতুন রেলপথ তৈরির জন্য রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। বুধবার দিন তিনি সিউড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যাতে তারা এই কাজে সহযোগিতা করে কোন বাধা যেন না দেয়। আর সেই বিষয় নিয়েই এবার অস্বাস দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।