মানবাজার ১: গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আফগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আফগারি দপ্তরের। সোমবার আনুমানিক রাত্রি দশটা নাগাদ আফগারি দপ্তর সূত্রে জানা যায় মানবাজার থানা এলাকার ঝাড়বাগ্দা,দোলদেড়িয়া,কমলপুর,শুড়িগড়া এলাকায় অভিযান চালানো হয়। এদিন অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ,২০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।