মানবাজার ১: দুপুর গড়াতেই মানবাজার DCRC কেন্দ্র থেকে ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার ব্যস্ততা ভোট কর্মীদের
রাত পোহালেই বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট।সেই কারনে মানবাজার মানভূম মহাবিদ্যালয়ের ডিসি,আরসি কেন্দ্রে চূড়ান্ত ব্যস্ততা দেখা গেল ভোট কর্মীদের। বুধবার সকাল থেকেই তীব্র দাবদাহ কে উপেক্ষা করে ভোট গ্রহন কেন্দ্রে থেকে নিজেদের নিজেদের ইভিএম,ভিভি প্যাট নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা হন ভোট কর্মীরা।মানবাজার মানভূম মহাবিদ্যালয়ে মানবাজার বিধানসভা এবং বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের ডিসি,আরসি কেন্দ্র করা হয়েছে।