বরাবাজার: তুমড়াশোল গ্রামে আয়োজিত হল বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক, উপস্থিত মন্ডল সভাপতি ও সহ-সভানেত্রী
নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ততই মাঠে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি। প্রতিনিয়ত বুথ কমিটি বৈঠকের মাধ্যমে সাংগঠনিক দৃঢ়তা বৃদ্ধিতে সদা তৎপর জেলা থেকে মন্ডল নেতৃত্ব। সেই মতো রবিবার বিকেলে তুমড়াশোল গ্রামে আয়োজিত হল বুথ কমিটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। উপস্থিত ছিলেন বিজেপির বান্দোয়ান মন্ডল ২ এর সভাপতি জনার্দন সিংহ মোদক, সহ সভানেত্রী মল্লিকা ভূঁইয়া সহ একাধিক কার্য কর্তা।