Public App Logo
Jansamasya
News
Bjp
National
Police
Bihar
India
जनसमस्या
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
Iyc
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
महिला
Narendramodi
Madhya_pradesh
सोशल_मीडिया
Mp
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
Ipl
Haryana
Uttarpradesh

ইংরেজবাজার: কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, বেপাত্তা অশোক সাহা; চাঞ্চল্য ইংরেজবাজারে

English Bazar, Maldah | Jun 9, 2026

MORE NEWS

মালদা: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, বেপাত্তা কাউন্সিলর

মালদা: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, বেপাত্তা কাউন্সিলর

English Bazar, Maldah | Jun 9, 2026

১১৬ নম্বর জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা । 

সোমবার সন্ধ্যায় হাওড়ার ধুলাগড় এলাকায় ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর চলন্ত একটি প্রাইভেট গাড়িতে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করে গাড়িটি। তবে গাড়ির ভিতরে থাকা যাত্রীরা দ্রুত আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং সকলেই প্রাণে রক্ষা পান।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গাড়িটির বেশিরভাগ অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়।

কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গাড়ির বৈদ্যুতিক ব্যবস্থায় শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। সাম্প্রতিক সময়ে তীব্র গরমের কারণে গাড়ির বৈদ্যুতিক যন্ত্রাংশে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

জানা গিয়েছে গাড়িটি হাওড়া থেকে কোলাঘাট যাওয়ার পথে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের জেরে জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল আবার শুরু হয়।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

১১৬ নম্বর জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা । সোমবার সন্ধ্যায় হাওড়ার ধুলাগড় এলাকায় ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর চলন্ত একটি প্রাইভেট গাড়িতে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করে গাড়িটি। তবে গাড়ির ভিতরে থাকা যাত্রীরা দ্রুত আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং সকলেই প্রাণে রক্ষা পান। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গাড়িটির বেশিরভাগ অংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গাড়ির বৈদ্যুতিক ব্যবস্থায় শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। সাম্প্রতিক সময়ে তীব্র গরমের কারণে গাড়ির বৈদ্যুতিক যন্ত্রাংশে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জানা গিয়েছে গাড়িটি হাওড়া থেকে কোলাঘাট যাওয়ার পথে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের জেরে জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল আবার শুরু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

English Bazar, Maldah | Jun 9, 2026

গদাই কর্মকার মালদা: অসুস্থতার কারণ দেখিয়ে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন জয়ন্ত কুন্ডু

#SubhenduAdhikari #Maldapratidinnews

গদাই কর্মকার মালদা: অসুস্থতার কারণ দেখিয়ে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন জয়ন্ত কুন্ডু #SubhenduAdhikari #Maldapratidinnews

English Bazar, Maldah | Jun 6, 2026

মালদাঃ দুপুরবেলায় ফাঁকা বাড়িতে চুরি, সোনা ও নগদ টাকা নিয়ে উধাও দুষ্কৃতীরা।পুরাতন মালদা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তুঁতবাড়ি এলাকায় শুক্রবার দুপুরে একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা আলমারির লকার থেকে প্রায় দুই ভরি সোনার গয়না এবং নগদ প্রায় ৫০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক অর্জুন রায়ের স্ত্রী মেয়ের বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে একজন ভাড়াটিয়া থাকলেও তিনি দুপুরে রেশন আনতে বাইরে যান। সেই সুযোগে দুষ্কৃতীরা ছাদের সিঁড়ি দিয়ে বাড়ির ভিতরে ঢুকে ঘরের তালা ভেঙে আলমারির লকার খুলে মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়। পরে বিষয়টি নজরে আসতেই মালদা থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

English Bazar, Maldah | Jun 5, 2026

সুশান্ত সরকার মালদা: পরিবেশ রক্ষার উদ্দেশ্যে মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ। ট্রাফিক আইসি মহেশ সিংয়ের উপস্থিতিতে শুক্রবার রথবাড়ি মোড় ট্রাফিক অফিসের সামনে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। পথ চলতি মানুষ সহ টোটো চালক বিভিন্ন যানবাহন চালকদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় এবং গাছটিকে যত্নসহরে বাড়িতে লাগিয়ে লালন পালন করার পরামর্শ দেন। পাশাপাশি পরিবেশ রক্ষা নিয়ে পথ চলতি মানুষদের সচেতন করা হয় জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।