অবশেষে দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে দেগঙ্গা ব্লকের বেলপুর গ্রামের বাসিন্দাদের। দেগঙ্গা-সুন্দেপুকুর রোডের ধারে শুরু হয়েছে নিকাশি নালার কাজ। বৃহস্পতিবার বেলা তিনটে নাগাদ বেলপুর গ্রামে গিয়ে দেখা যায় নিকাশি নালার কাজ করছেন ঠিকা শ্রমিকরা। বেশ কিছুদূর কাজও শেষ হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে নিকাশী নালা না থাকায় বর্ষার জল বের হতে পারত না গ্রাম থেকে। বাড়ির উঠোনে ও রাস্তায় জল জমে যেত। ফলে প্রচন্ড অসুবিধার মধ্যে পড়তে হতো গ্রামবাসীদের। নিকাশী না