পুঞ্চা: ভোটের মুখে ভোট বয়কট পোস্টার তুলে নিলেন পাথরকাটা গ্রামের বাসিন্দারা
Puncha, Purulia | Apr 22, 2026 গ্রামে পাকা রাস্তার দাবীতে ভোট বয়কটের ডাক দিয়েছিল আদিবাসী অধ্যুষিত মানবাজার এক নম্বর ব্লকের পুঞ্চা থানার অন্তর্গত বারমেস্যা রামনগর অঞ্চলের পাথরকাটা গ্রামের বাসিন্দারা।কিন্তু ভোটের ঠিক একদিন আগেই তাদের সেই ভোট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালো পাথরকাটা গ্রামের বাসিন্দারা।বুধবার সকাল থেকে দফায় দফায় ওই গ্রামে এই নিয়ে বৈঠক হয় বলেছে সূত্রের খবর।