রায়গঞ্জ: ‘পুকুর ফেরত চাই’—রায়গঞ্জের ১৩ নম্বর ওয়ার্ডের মহিলারা থানার দ্বারস্থ
রায়গঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে ভরাট করা পুকুর পুনঃখননের দাবিতে সোমবার রায়গঞ্জ থানায় অভিযোগ জানালেন স্থানীয় মহিলারা। তাঁদের অভিযোগ, বিগত সরকারের আমলে স্থানীয় অর্নব মণ্ডল, দুলু কুন্ডু ও তাঁদের সহযোগীরা পুকুরটি টিন দিয়ে ঘিরে ভরাট করেন। এর ফলে বর্ষায় জল জমে বাড়িঘর প্লাবিত হচ্ছে এবং টিনের ঘেরার কারণে স্বাভাবিক হাওয়া-বাতাসও বাধাপ্রাপ্ত হচ্ছে। অবিলম্বে টিনের ঘেরা সরিয়ে পুকুরটি পুনঃখননের দাবি জানিয়েছেন স্থানীয়রা।