দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার অন্তর্গত গোসাবা গ্রাম পঞ্চায়েতের আরামপুর থেকে রাজু মন্ডল নামে এক ব্যক্তিকে মঙ্গলবার দিন গভীর রাতে গ্রেফতার করে গোসাবা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে বেসরকারি ব্যাংক থেকে লোন নিয়ে টাকা না শোধ করার অভিযোগে মামলা দায়ের হয়েছিল গত ২০২৪ সালের মার্চ মাসে। সেই পুরানো মামলার ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয় মঙ্গলবার গভীর রাতে। ধৃতকে বুধবার বিকালে ব্যাঙ্কশাল কোর্টে তুলেছে গোসাবা থানার পুলিশ।