আবারও কংগ্রেসে যোগদান সভা অনুষ্ঠিত হল পুরুলিয়ার বাঘমুন্ডিতে। শনিবার বাঘমুন্ডির বুড়দা-কালিমাটি অঞ্চলের কড়েং বুথ থেকে পুরুষ ও মহিলারা তৃণমূল ও বিজেপি ছেড়ে দলে দলে যোগ দিলেন কংগ্রেসে। শনিবার বিকেল পাঁচটা নাগাদ এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাঘমুন্ডির প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। উপস্থিত ছিলেন, বাঘমুন্ডি ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হরেন্দ্রনাথ সিং বাবু, কার্যকরী সভাপতি পিনাকী গাঙ্গুলি, যুব কংগ্রেস সভাপতি শিবরাম কুমার সহ স্থানীয় ন