বরাবাজার: নির্বিঘ্নে জঙ্গলমহল এলাকা জুড়ে ভোট হওয়ার জন্য বামু সাধুআশ্রম মোড় থেকে জনগণকে সাধুবাদ জানালেন জাতীয় কংগ্রেস নেতা
২০২৬ এর বিধানসভার প্রথম দফা নির্বাচন গত পরশুদিন সম্পন্ন হল জঙ্গলমহল এলাকা ছাড়াও ১৫২ টি কেন্দ্রে, ছোটখাটো ঘটনা বাদ দিয়ে সারা জঙ্গলমহল এলাকা জুড়ে শান্তিপূর্ণ হয়েছে নির্বাচন। শান্তিপূর্ণ নির্বাচনে সকল মানুষ অংশগ্রহণ করার জন্য বড়বাজার ব্লক জাতীয় কংগ্রেস সভাপতি ভগিরথ মাহাতো সমস্ত জনসাধারণকে এবং সঙ্গে সঙ্গে প্রশাসনকেও সাধুবাদ জানালেন বাম সাধু আশ্রম মোড় থেকে শনিবার রাত নটা নাগাদ