সরকার নির্ধারিত ভর্তির ফি অমান্য করে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল মেখলিগঞ্জ ব্লকের সতীরঘাটের পার রামনিধি হাই স্কুল। শুক্রবার দুপুরে স্কুলের ছাত্রছাত্রীরা এআইডিএসও-র নেতৃত্বে পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হন। অভিযোগ, সর্বোচ্চ ২৪০ টাকার পরিবর্তে স্কুল কর্তৃপক্ষ ৫০০ টাকা ভর্তির ফি আদায় করছে, তাও রসিদ ছাড়াই। বিষয়টি নিয়ে লিখিত ডেপুটেশন দিতে গেলে প্রধান শিক্ষক তা নিতে অস্বীকার করেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ ওঠে।