রায়গঞ্জ: ভোট দিয়ে কাজে ফেরার পথে মজলিশপুরে ট্রেন থেকে পড়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু
ভোট দিতে এসে কাজে ফেরার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল মজলিশপুর এলাকায়। মৃতের নাম নারু কুমার দাস (৫৬), বাড়ি চাকুলিয়ার তরীয়াল এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন। বুধবার ট্রেনে করে কাটিহার যাওয়ার পথে কোনওভাবে চলন্ত ট্রেন থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার ডালখোলা রেল পুলিশ দেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।