শনিবার দুপুরে মেমারি থানার পুলিশ পাহাড়হাটি হাসপাতাল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত ব্যক্তির নাম সোমেশ্বর হেমরম। বয়স ৬৫ বছর। বাড়ি মেমারি থানার অন্তর্গত জাবুই এলাকায়। পরিবার সূত্রে জানা যায় প্রায় প্রতিদিনই মদ খেত সোমেশ্বর হেমরম। শুক্রবার রাতে অতিরিক্ত মদ খেয়ে তাঁর শরীর অসুস্থ হয়। শনিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাহাড়হাটি হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। কর্তব্যরত চিকিৎসক সোমেশ্বর হেমরমকে মৃত ঘোষণা করে।