আদিবাসী সমাজের অধিকার, ভাষা ও শিক্ষার স্বীকৃতির দাবিতে ক্রমশ জোরালো হচ্ছে আন্দোলনের সুর। দীর্ঘদিনের বঞ্চনার অবসান চেয়ে এবার সংগঠিতভাবে নিজেদের দাবি তুলে ধরল ভারত জাকাত মাঝি পারগানা মহল। জঙ্গলমহল এলাকাকে তফশিলি আওতায় আনা, পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন এবং আদিবাসী ভাষাকে মূল ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে বুধবার দুপুরে ঝাড়গ্রাম শহরে সাংবাদিক সম্মেলন করলেন ঝাড়গ্রাম জেলা ভারত জাকাত মাঝি পারগানা মহল সংগঠনের জেলা নেতা ঢাঙ্গা হাঁসদা।