পুঞ্চা: গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আফগারি দপ্তর
Puncha, Purulia | Jun 17, 2026 গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আফগারি দপ্তর।বুধবার রাত্রি ৯ টা নাগাদ আবগারি দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কেন্দা থানা এলাকার বানসা,জ্যোতিয়াট্যাঁড়,জথগড়া,কৈড়া এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ৭৫০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৪৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।সাথে মদ তৈরির কাজে ব্যাবহৃত তিনটি হাঁড়ি ও ১ টি ড্রাম বাজেয়াপ্ত করা হয়।