পুঞ্চা: কেন্দা ও মানবাজারের একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে আবগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার ও কেন্দা থানা একাধিক এলাকায় অভিযান চালালো আফগারি দপ্তর। মঙ্গলবার রাত্রি নটা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় কেন্দা থানার কেন্দা, হরিহরপুর, পারবাইদ,কোনাপাড়া এবং মানবাজার থানার জিতুজুড়ি গোপালনগর, জবলা,রাইডি এলাকায় অভিযান চালানো হয়।একদিন অভিযান চালিয়ে কুড়ি লিটার চোলাই মদ ও ২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ নষ্ট করা হয়।