মানবাজার ১: দলের কর্মীর শারীরিক অসুস্থতার খোঁজ নিতে বিশরী গ্রামে পৌঁছলেন মানবাজার বিধানসভার বিধায়ক ময়না মুর্মু
দলের পুরনো কর্মী তথা মানবাজার বিধানসভার ৫ নম্বর মন্ডলের সম্পাদক অম্বরিশ প্রামানিক দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। এদিন সেই অসুস্থ কর্মীকে দেখতে তার বাড়ি গিয়ে পৌঁছলেন মানবাজার বিধানসভার বিধায়ক ময়না মুর্মু। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মানবাজার এক নম্বর ব্লকের অন্তর্গত বিশরী গ্রামে অম্বরিশ প্রামাণিকের বাড়ি গিয়ে পৌঁছান বিধায়ক। শারীরিক অসুস্থতার খোঁজ নেওয়ার পাশাপাশি তিনি পাশে থাকারও আশ্বাস দেন।