গোসাবার রাঙাবেলিয়াতে,রাঙাবেলিয়া জুনিয়র বন্ধুমহল ক্লাবের উদ্দ্যোগে আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন গোসাবা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি কৈলাশ বিশ্বাস সোমবার সকালে।এই আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় পাখিরালয় অরণ্য সুন্দরী ইকো ট্যুরিজম একাদশ এর সাথে রাঙাবেলিয়া হাই স্কুল পি ডি আগারওয়াল বয়েস হোস্টেল একাদশের মধ্যে।প্রথম নির্ধারিত সময়ে ১-১গোলে খেলা ড্র হয়।পরে পেনাল্টি কিকে ও ম্যাচ ড্র হয়।পরে টসে খেলার মীমাংসা হয়।