পুরুলিয়া ২: রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পুরুলিয়া জেলাতেও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস
রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পুরুলিয়া জেলাতেও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস । শনিবার পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন জেলাশাসক সুধীর কোন্থাম, জেলা পুলিশ সুপার কুমার সানী রাজ, বন দপ্তরের আধিকারিক অঞ্জন গুহ, জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো সহ জেলা পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।