ইটাহার: রবিবাসরীয় সন্ধ্যায় জোড়া নির্বাচনি জনসভা ইটাহারের তৃণমূল প্রার্থী মোশারফ হোসেনের, জনজোয়ারে ভাসলো দুর্গাপুর ও জয়হাট বাসী
ইটাহার বিধানসভায় রবিবাসরীয় প্রচারে পরপর জোড়া নির্বাচনি জনসভা দুর্গাপুর ও জয়হাট অঞ্চলে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ইটাহার বিধানসভায় তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন। রবিবার একদিকে দুর্গাপুর, অন্যদিকে জয়হাট অঞ্চলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দুর্গাপুরের মঞ্চ থেকে বেশকিছু কর্মী সমর্থক বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যা নির্বাচনের আগে বিশেষ তাৎপর্যপূর্ণ।