মানবাজার ১: মানবাজারে রাতের অন্ধকারে বহুমূল্যের চন্দন গাছ চুরি হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য
রাতের অন্ধকারে বহুমূল্য চন্দন গাছ কেটে নিয়ে পালালো দুষ্কৃতীরা। ঘটনা মানবাজার শহরের এলাকায়।সোমবার বেলা ২ টা নাগাদ এলাকার বাসিন্দা সুদীপ্ত দাস, আদিত্য সিংহ মহাপাত্র জানান তাদের বাড়িতে দীর্ঘদিন ধরে চন্দন গাছগুলি রয়েছে, কিন্তু রবিবার গভীর রাতে কেউ বা কারা গাছগুলিকে কেটে নিয়ে যায়।একেবারে নিখুঁতভাবে গাছগুলি কেটে নিয়ে যাওয়ার কারণে বাড়িতে থেকে টের পাননি বাড়ির লোকজন।ঘটনার বিবরণ দিয়ে চন্দন গাছ চুরির বিষয়টি পুলিশকে জানিয়েছেন বলে জানান বাড়ির মালিকেরা।