সোমবার রাত ১০টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া হাটের এক কোনে একজন বয়স্ক অসহায় মহিলাকে দেখতে পায় কিছু যুবক। মহিলার কাছে একটি মাত্র কাপড় ছিল এবং সেই অবস্থাতেই তিনি শীতে কষ্ট পাচ্ছিলেন। একটি কম্বল দিয়ে অসহায় মহিলার পাশে দাঁড়ালো সেই যুবকেরা। ওরা কারা? ওরা হলো মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্য। এই শীতকাল জুড়ে মেমারি সম্প্রীতি ঐক্য এইভাবেই নিরন্তর মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকার করেছে