রায়গঞ্জ: SIR এ ডিলিট ভোটারদের প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের চাপদুয়ার
SIR এ ডিলিট ভোটারদের প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন রায়গঞ্জের চাপদুয়ারে। শনিবার দুপুর আনুমানিক দেড়টা অবধি চলে এই অবস্থান বিক্ষোভ। পড়ে রায়গঞ্জ বিডিওকে স্মারক লিপি জমা দেয় প্রতিনিধি দল। আন্দোলন কারীরা জানিয়েছেন এলাকায় প্রচুর সাধারণ ভোটারদের নাম ডিলিট করা হয়েছে। যাদের নাম ডিলিট হয়েছে তারা সবাই দীর্ঘদিনের ভোটার এবং বাসিন্দা। তাই তারা অবিলম্বে ভোটার তালিকায় নাম তোলার দাবী জানিয়েছেন। এই আন্দোলনকে ঘিরে কড়া পুলিশি ব্যবস্থা করা হয়েছিল এলাকায়।