রায়গঞ্জ: ইদুর মারা বিষ খেয়ে একদিন পরে স্বীকার, রায়গঞ্জ মেডিকেলে যুবকের মৃত্যু, চাঞ্চল্য রায়গঞ্জের কুমারজোলে, তদন্তে পুলিশ
ইদুর মারা বিষ খেয়ে একদিন পরে স্বীকার, রায়গঞ্জ মেডিকেলে যুবকের মৃত্যু, চাঞ্চল্য রায়গঞ্জের কুমারজোল গ্রামে। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত যুবকের নাম গুলাব শেখ, বয়েস আনুমানিক ১৯ বছর, বাড়ি রায়গঞ্জের কুমারজোল গ্রামে। পরিবারের দাবী মঙ্গলবার দুপুরে যুবক জানায় তার পেটে ব্যাথা করছে। তার চিকিৎসা গ্রামের হাতুড়ে ডাক্তারের কাছে করা হয়৷ চিকিৎসায় সুস্থ বোধ করে সে বলে দাবী পরিবারের৷