বরাবাজার: বরাবাজারে ভগবান বীরসা মুন্ডার প্রয়াণ দিবস পালন, শ্রদ্ধাঞ্জলিতে স্মরণ স্বাধীনতা সংগ্রামের অমর নায়ককে*
মহান স্বাধীনতা সংগ্রামী ও আদিবাসী সমাজের গর্ব ভগবান বীরসা মুন্ডার প্রয়াণ দিবস গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালন করা হলো বরাবাজারের ইন্দট্যাড় ময়দানে। মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এই কর্মসূচিতে তাঁর সংগ্রামী জীবন, আত্মত্যাগ এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস স্মরণ করেন উপস্থিত বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের সূচনায় ভগবান বীরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বান্দ