রায়গঞ্জ: স্কুলের সামনে থেকে নাবালিকা অপহরণ, হেমতাবাদ থেকে ধৃত যুবক ৩ দিনের পুলিশি হেফাজতে
স্কুলের সামনে থেকে এক নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার যুবক তারিকুল ইসলামকে শনিবার রায়গঞ্জ আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। বিচারক ধৃতকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারিকুলের বাড়ি হেমতাবাদের সমাসপুর সংলগ্ন রাহু গ্রামে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২) ও ১৫০(৩) ধারায় মামলা রুজু হয়েছে। অপহরণকাণ্ডে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।