রঘুনাথপুর ১: রাস্তা নয় মরণফাঁদ,গ্রামে ঢোকার বেহাল রাস্তার গর্তে পড়ে প্রায় দিন ঘটছে দুর্ঘটনা,ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা
রাস্তা নয় মরণফাঁদ। একাধিক গ্রামে ঢোকার একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। সামান্য বৃষ্টিপাতের ফলে রাস্তার মধ্যে বড় বড় গর্তে হাঁটুজল।প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা।স্কুলের ছাত্র ছাত্রী থেকে সাধারণ মানুষজন রোগী এমনকি গর্ভবর্তী মহিলাদের ঐ রাস্তা দিয়ে পারাপার করতে হয়।একাধিক বার গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে ব্লক প্রশাসনের কাছে ঘটনার কথা জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।হয় নি কোন সুরাহা।দেখেও দেখে না কেউ।