পুরুলিয়া ২: দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতোয়াড়া ক্যাম্পাসে আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতোয়াড়া ক্যাম্পাসে আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। এদিন ক্যাম্পাসের ল্যাবরেটরিতে হঠাৎ আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে চারপাশ প্রচণ্ড ঘন ধোঁয়ায় ঢেকে যায়। এমন অপ্রত্যাশিত ঘটনায় মেডিক্যাল কলেজ চত্বরে উপস্থিত থাকা রোগী, রোগীর আত্মীয় এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। তবে চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন