মর্মান্তিক দুর্ঘটনা: ছৈলেংটা লালছড়ায় স্কুটি দুর্ঘটনায় নিহত ১, আহত ১ আজ সন্ধ্যা রাতে ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমার ছৈলেংটা লালছড়া এলাকায় একটি ভয়াবহ স্কুটি দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুত গতিতে আসা স্কুটিতে আরোহী দুইজন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি সাইনবোর্ডে সজোরে ধাক্কা মারেন। দুর্ঘটনার তীব্রতায় একজন আরোহী ঘটনাস্থলেই ছিটকে পড়ে নিহত হন। অপর আরোহী গুরুতরভাবে আহত হন।