কলকাতা: জয়নগরে ধর্ষণ খুনের ঘটনায় নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আসামী
জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ করে মৃত্যুদণ্ড রদের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা জয়নগরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মুস্তাকিন সর্দার নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ফাঁসির রায় দিয়েছিলেন নিম্ন আদালত।