রঘুনাথপুর ১: রঘুনাথপুর কলেজের ভোট গণনা কেন্দ্রে একাধিক জিনিস প্রবেশে নিষিদ্ধ করল নির্বাচন কমিশন
রাত পোহালেই 2026এর বিধানসভা নির্বাচনের ভোট গণনা।তার আগে চলছে সব দিক খতিয়ে দেখার কাজ।রবিবার পুরুলিয়ার রঘুনাথপুর কলেজের ভোট গণনা কেন্দ্রের বাইরে গণনা কেন্দ্রের অর্থাৎ রঘুনাথপুর কলেজের গেটে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পোস্টার ঝুলিয়ে জানানো হল,ভোট গ্রহণ কেন্দ্রে কোন প্রকার খাদ্য দ্রব্য,পাণীয় জলের বোতল,মোবাইল ফোন বা যে কোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ভোট গণনা কেন্দ্রে যার প্রবেশ করবে তাদের উদ্দেশ্যে এমনি পোস্টার ঝোলালো নির্বাচন কমিশন।