রায়গঞ্জ: অন্নপূর্ণা যোজনায় উত্তর দিনাজপুরে উপকৃত হবেন ৪.৫১ লক্ষ মহিলা, কর্নজোড়ায় জানালেন জেলা শাসক বিবেক কুমার
মুখ্যমন্ত্রীর অন্নপূর্ণা যোজনার কর্মসূচিতে বুধবার কর্ণজোড়া জেলা প্রশাসনিক ভবনের বিবেকানন্দ সভাকক্ষ থেকে ভার্চুয়ালি যোগ দেন জেলা শাসক বিবেক কুমার, জেলার বিভিন্ন আধিকারিক ও মহিলারা। বন্দেমাতরম গান গেয়ে কর্মসূচির সূচনা হয়। জেলা শাসক জানান, উত্তর দিনাজপুরে এই প্রকল্পে ৪ লক্ষ ৫১ হাজার মহিলা উপকৃত হবেন। যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদের দ্রুত আবেদন করার আহ্বান জানান তিনি। অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতেই আবেদন করা যাবে বলে জানান জেলা শাসক।